"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সম্পর্কের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হতেই আত্মঘাতী কিশোরী

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগরের চারঘাট এলাকার গড়পাড়া এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সূত্রে জানা যাচ্ছে, কিশোরীর এক যুবকের সাথে সম্পর্ক ছিল। ওই যুবক তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এরপরই কিশোরী আত্মহত্যার পথ বেছে নেয়। কিশোরীর মায়ের দাবী, ‘‘সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই মেয়ে চরম পদক্ষেপ গ্রহণ করেছে।’’ পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।


এরপর মৃতদেহ উদ্ধার করে বসিরহাট মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘‘সমাজমাধ্যমে ছবি পোস্ট করার বিষয়ে আপাতত কোনো তথ্য নেই। পরিবারের তরফ থেকে মৌখিক ভাবে বলা হচ্ছে যে, ওই নাবালিকার সাথে যার সম্পর্ক ছিল, সেই যুবক অশ্লীল ছবি পোস্ট করেছেন। কিন্তু পরিবারের সদস্যরা সেই ছবি কেউ দেখাতে পারছেন না।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930