"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাহাড় থেকে নেমে আসা তুষারধসে লাইনচ্যুত সুইস ট্রেন

Share

ব্যুরো নিউজঃ সুইজারল্যান্ডঃ সোমবার ভোরে দক্ষিণ সুইজারল্যান্ডে আচমকা পাহাড় থেকে নেমে আসা তুষারধসে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। সুইস আল্পস পর্বত থেকে নেমে আসা তুষার ধসে যাত্রীবাহী ট্রেনটি বেলাইন হয়ে যায়। ট্রেনটিতে প্রায় আশি জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, ট্রেনটি ব্রিগ থেকে আসার সময় সকালবেলা ৬টা ১২ মিনিটে গোপেনস্টাইনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় আচমকা পাহাড় থেকে নেমে আসা বরফের স্রোতের তোড়ে ট্রেনটি ট্র্যাক থেকে সরে যায়। সুইস রেলওয়ে কোম্পানী বার্ন-লটচবার্গ-সিম্পলনের তরফে জানানো হয়েছে, আল্পস থেকে স্টকগারবেন এলাকায় বরফের স্রোত নেমে এসে এই বিপত্তি ঘটে। যাত্রীদের দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে।

কিন্তু এখনো অবধি হতাহতের সংখ্যা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে এই তুষারধসের কারণে বর্তমানে ওই এলাকায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে। ফেডারেল ট্রেন অপারেটর সিএফএফ জানিয়েছে, “শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।” উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ব্যাপক তুষারপাত চলছে। এমনকি পাঁচদিন আগেও ওই এলাকায় এমনই তুষারধস নেমেছিল। তাতে ওই এলাকাটি সাময়িক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930