অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পড়ুয়াদের জন্য সুখবর। পাতে এবার পড়বে বেশী ডিম। স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়াকে বারো দিন অতিরিক্ত ডিম দেওয়া হবে। ৩১ শে মার্চ অবধি তা বলবৎ থাকবে। ফ্লেক্সি ফান্ডে এই বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তে পড়ুয়ারা সহ অভিভাবকরা অত্যন্ত খুশী ।

স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, চলতি বছরের ৩১ শে মার্চের মধ্যে বারো দিন প্রত্যেক পড়ুয়াকে একটি করে বেশী ডিম দেওয়া হবে। অর্থাৎ মিড-ডে মিলের সাধারণ নিয়মে প্রতি সপ্তাহে একটি ডিম তো দেওয়া হবেই। পাশাপাশি ৩১ শে মার্চের মধ্যে অতিরিক্ত বারোটি ডিমও দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, PAB 2025-26 ফ্লেক্সি ফান্ডে ৭৭৯৪.৬৪ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। Cooked Mid Day Meal Programme-এর আওতায় এই বরাদ্দে ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন শিশুকে বারো দিনে সাপ্লিমেন্টারি নিউট্রেশন হিসেবে ডিম বা মরশুমি ফল (যার বাজার দর ৮ টাকা) দিতে হবে। প্রজেক্ট ডিরেক্টরের তরফে সমস্ত জেলাশাসককে এই চিঠি পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









