"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে পর পর পড়লো পাথর

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের গাড়ি ভাঙচুরের পর এবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপি প্রার্থীর দাবি তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করেছে।

জানা যাচ্ছে, বার্নপুরের রহমত নগর এলাকায় তাঁর গাড়ির উপর হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বলেন, “আমি রহমত নগরে গিয়েছিলাম। সেখানে পর্যবেক্ষণ করছি। রহমত নগর হাইস্কুলে ঢুকলাম। যেই মুহূর্তে গাড়িতে উঠলাম সঙ্গে-সঙ্গে পাথর ছুড়তে শুরু করল। গাড়ির পিছনে পাথর মারল। চলন্ত গাড়িতে পাথর ছুঁড়তে শুরু করল। এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি যাব আবার। এমনকী সাংবাদিকদের গাড়িতেও পাথর পড়েছে।” ইতিমধ্যেই থানায় পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী।

এদিকে আজ আবার আসানসোলের রানীগঞ্জে অগ্নিমিত্রাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি প্রার্থী। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এতো গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই নিয়ে বাঁধে তর্ক। আইসি নাসরিন সুলতানা দাবি করেন, প্রার্থীর সঙ্গে ৩টির বেশি গাড়ি থাকবে না। এই বচসার পর আবার নতুন করে হামলা অগ্নিমিত্রার উপর।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930