"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের বন্দে ভারতে পাথর পড়লো, তবে অল্পের জন্য বাঁচলেন ট্রেনে উপস্থিত মোহন ভাগবত

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ এবার উত্তরপ্রদেশের হরদইয়ে দুষ্কৃতীরা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়লো। গতকাল ওই এক্সপ্রেসে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ছিলেন। তবে তাঁর আঘাত লাগেনি। শুধু পাথরের ঘায়ে ট্রেনের জানলার কাচ ভেঙে যায়।

সূত্রের খবর, মোহন ভাগবত লখনৌ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মীরাট যাচ্ছিলেন। দুপুরে এক্সপ্রেসটি হরদই জেলার কৌধা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। আচমকাই নীচে খেলতে থাকা কয়েক জন কিশোর এক্সপ্রেসটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তেই সি-৪ কোচের জানলার কাচ ভেঙে যায়। কিন্তু মোহন ভাগবতের কোনোরকম আঘাত লাগেনি। এরপর রাতেরবেলা ৯টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে মীরাট স্টেশনে নামেন।

আরপিএফ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মীরাটের সার্কল অফিসার (সিটি) অঙ্কিত মিশ্র বন্দে ভারতে হামলার কথা স্বীকার করে নিয়ে জানান, ‘‘রেল লাইনের ধারে যে শিশুরা পাথর ছুঁড়েছিল তারা আট বছর থেকে তেরো বছরের মধ্যে ছিল। প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ আপাতত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আর এই ঘটনার পর এক্সপ্রেসের নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, গতকাল রাতেরবেলা মোহন ভাগবত মীরাট থেকে শতাব্দী নগরের মাধব কুঞ্জে যান। সেখানেই রাত কাটান। আরএসএস প্রধানের দু’দিনের একটি সংলাপ কর্মসূচীতে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদদের সঙ্গে বৈঠক করবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930