"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্যে নিয়োগ হতে চলেছে এক লক্ষ পুলিশ কর্মী, সঙ্গে বাড়ছে রেশন ভাতাও

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ আগামী কয়েক বছরে ১ লক্ষ পুলিশ কর্মী নিয়োগ করা হবে। আজ ভবানী ভবনের অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার পর থেকেই পুলিশ প্রশাসনের দিকে বিশেষ নজর রাজ্য সরকারের। আর পুলিশের উপরে কোনও রকম হামলা বা হেনস্থার ঘটনা ঘটলে তা যে কড়া হাতে দমন করা হবে, সে আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিন শুভেন্দু অধিকারী ভবানী ভবন থেকে জানান, ‘আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। আমাদের ১৪ হাজার পুলিশ কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে আছেন কাজে যোগদান করার জন্য। তাঁদের আমরা আসন্ন দুর্গাপুজোর আগেই কাজে লাগাতে পারব এই ব্যবস্থা আমরা করেছি।’ পুলিশ কর্মীদের রেশনের ভাতা ১৫০০ টাকা ছিল, আরও ৫০০ টাকা বাড়ানো হলো। এই বরাদ্দ বেড়ে হলো ২ হাজার টাকা।

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, দেখব যেখানে দেশে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে ১৫৫ জন। আমাদের রাজ্যে পুলিশ আছে ১০৬ জন। এ ক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশকে অনুসরণ করতে পারি। সেখানে ১ লক্ষে ২০০ জন করে পুলিশ কর্মী আছেন। আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে ৪৭ হাজার ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। ওবিসি জট কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভায় বিল এনে। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা থেকে বেরিয়ে গিয়েছে। আমাদের ১৪ হাজার পুলিশ কনস্টেবল ট্রেনিং নিয়ে বসে আছেন কাজে যোগদান করার জন্য। তাদের আমরা আসন্ন দুর্গাপুজোর আগেই কাজে লাগাতে পারব এই ব্যবস্থা আমরা করেছি।’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31