"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাকে খুনের অভিযোগে পুলিশের হাতে আটক ছেলে

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা এলাকায় মাকে পিটিয়ে খুনের অভিযোগে পুলিশের হাতে আটক ছেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়েছে। মৃতার নাম সুশীলা সিংহ। বয়স ৪৫ বছর।

জানা যাচ্ছে, প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি দেহ দেখে কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার স্থানীয় কয়েক জন পুলিশে খবর দেন। এর পর এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী এবং পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে সুশীলাকে। সাংসারিক অশান্তির জেরে মাকে ছেলেই হত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তরুণকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মনে করা হচ্ছে, ওই মহিলা খুন হয়েছেন মঙ্গলবার রাতে। বাড়ির পাশেই একটি দোকান ছিল তাঁর। বাইরে কোথাও তাঁকে হত্যা করে ওই দোকানে দেহ ফেলে দেওয়া হয়। সুশীলার মাথায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া যায়। ওই ঘটনায় মৃতার পুত্র বিশাল সিংহকে সন্দেহ করছে পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।


ঠিক কী কারণে এই খুন এবং বিশালই মাকে খুন করেছেন কি না, পরিষ্কার নয়। স্থানীয়েরা জানাচ্ছেন, ‘‘দোকান থেকে রোজগার করেন তাই দিয়ে সংসার চালাতেন ওই মহিলা। ছেলে কোনও কাজকর্ম করেন না। বাইরেই থাকতেন মূলত।’’ এক প্রতিবেশীর কথায়, ‘‘কী করত কিছুই জানি না। তবে সর্বদাই মদ খেয়ে থাকত। সকলে বলাবলি করছেন, মদ খেয়ে মাকে খুন করে দিয়েছে ও। পুলিশ তদন্ত করছে। দেখা যাক কী বার হয়।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031