"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বচসার মাঝেই হাওড়ার অভিজাত আবাসনে গুলিবিদ্ধ হলেন মহিলা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার শিবপুরে এক অভিজাত আবাসনে চললো গুলি। এই ঘটনায় ২৯ বছর বয়সী এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। মৃতার নাম পুনম যাদব। এই ঘটনায় গোটা আবাসনে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ওই একই আবাসনের অন্য একটি ফ্ল্যাটে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকেন।

জানা যায়, পুনম ও তার স্বামী গোপাল যাদবের মধ্যে সাংসারিক বিষয় বচসা শুরু হয়। এই বচসার মাঝেই আচমকা গুলি চালাতেই পুনমের মাথায় গুলি লাগে। এরপর শিবপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ গোপাল যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031