"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ক্ষোভে ফুঁসছে সিন্ধ প্রদেশ, এবার জ্বালিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের সিন্ধ প্রদেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ। বালুচিস্তানের মতো এবার তারাও পাকিস্তান থেকে আলাদা হতে চায়। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

সূত্রের খবর অনুসারে, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরই জলসঙ্কটে পড়েছে। ফলে পাকিস্তান সরকার সিন্ধু নদের উপরে একটি বাঁধ তৈরী করার ঘোষণা করেছে। এরপরই সিন্ধ প্রদেশের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন। উত্তর-দক্ষিণ সিন্ধ প্রদেশের বাসিন্দাদের দাবী, ‘‘এই বাঁধ তৈরী হলে আর জল পাওয়া যাবে না। জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পূর্ব-পশ্চিম সিন্ধই পুরো জল পেয়ে যাবে।’’ 

আর এই ক্ষোভের কারণেই বিগত চার দিন ধরে সিন্ধ প্রদেশ জ্বলছে। ‘ফ্রি সিন্ধ’ অর্থাৎ সিন্ধু প্রদেশের স্বাধীনতার দাবী উঠেছে। এমনকি নৌশাহরো ফিরোজ জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ লাঠিচার্জ করে, গুলিও ছোঁড়ে। পুলিশের লাঠিচার্জে একজন নিহত হয়েছেন। আর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) সহ বেশ কয়েকজনও আহত হয়েছেন।


গতকাল রাতেরবেলা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা দু’টি ট্রেলারে আগুন ধরিয়ে দেন। পুলিশের গাড়িও ভাঙচুর করেন। এরপর সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাড়িতে বন্দুক নিয়ে ঢুকে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেন। মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31