"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শান্তনু ঠাকুরের কনভয়

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার পথে মুর্শিদাবাদের বহরমপুর থানার বলরামপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। কনভয়ের গাড়ির সাথে ট্রাক্টরের ধাক্কার তীব্রতায় ট্রাক্টরের সামনের অংশে একেবার দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া কনভয়ে থাকা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গাড়িতে ধাক্কা লেগেছে তাতে শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীরা ছিলেন। এই দুর্ঘটনার পরই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে। এরপর এই দুর্ঘটনা ঘটলো কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ট্রাক্টরের চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতায় এই বিপত্তি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তবে বরাতজোরে কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা পেয়েছেন। কোনো আঘাত লাগেনি।

নির্বাচনের মুখে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এমন দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। উল্লেখ্য, এদিন তিন জেলায় নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। পূর্ব বর্ধমানের কালনায় প্রথম সভা। দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে দ্বিতীয় সভা ও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃতীয় সভা রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930