"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কাউন্সিলরের বাড়ি থেকে গহনা সহ নগদ নিয়ে চম্পট দেয় বেশ কিছু দুষ্কৃতী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রেল কলোনীর মথুরাকাটিতে কাউন্সিলর বনথা মুরলীর বাড়িতে বেশ কয়েক জন দুষ্কৃতী ঢুকে তার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দেয়।

জানা গেছে, ঘটনার সময় বনথা মুরলী বাড়িতে ছিলেন না। ওই সময় বনথা মুরলীর স্ত্রী বিজয়া মুরলী বাড়িতে একাই ছিলেন। তখন চার জন দুষ্কৃতী বাইকে চেপে ওই বাড়ির সামনে এসে মুখে মাস্ক পরে বনথা মুরলীর খোঁজ করতে করতে জোর করে সবলে বাড়িতে প্রবেশ করে প্রথমে বিজয়া দেবীর ফোন কেড়ে নেয়। এরপর হাত-পা বেঁধে বিছানায় ফেলে মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।


এই ঘটনাটি খড়্গপুর টাউন থানার পুলিশকে অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। আপাতত এখনো এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আর লুট হওয়া সোনা বা নগদ টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার কাউন্সিলের বাড়িতে গিয়ে জানান, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে, ঘটনাটির প্রকৃত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’’ তবে এর আগেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930