"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতার তপসিয়া ২৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে মজদুর পাড়ায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ১০ টিরও বেশী ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে আরো দুটি ঘটনাস্থলে ইঞ্জিন পাঠানো হয়। আপাতত সাতটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরবেলা রান্না করতে গিয়েই কোনোভাবে আগুন লেগে গেছে। আগুনের কারণে কালো ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। দমকলের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে পৌঁছেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930