"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সংসদের অধিবেশন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ লোকসভার অধিবেশন শেষে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সংসদ থেকে বেরোনোর সময় অসুস্থ হয়ে পড়েন। আচমকা প্রচণ্ড ঘাম শুরু হয়। এরপর সৌগত রায়কে তৃণমূলের সতীর্থ সাংসদেরাই দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে আবু তাহের, জুন মালিয়া, প্রতিমা মণ্ডল সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রবীণ সাংসদের একটি ইসিজি করা হয়েছে। আরো একটি ইসিজি করা হবে। কিন্তু ভর্তি করার প্রয়োজন নেই।

তবে কোমরে চোট থাকায় বেল্ট পরে না আসায় কোমরে ব্যথা বাড়ছিল। এদিন বাজেট অধিবেশনে জিরো আওয়ারে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভূতুড়ে ভোটার নিয়ে সংসদে সরব হন। তাতে সৌগত রায় যোগ দেন। সৌগত রায়ের দাবী, ‘‘ভোটার তালিকায় গরমিলের দায় নির্বাচন কমিশনেরই।’’ এরপর হট্টগোল হয়। আর তিনি বক্তব্য করতে গিয়ে বাধা পান। অন্য দিকে, কংগ্রেসই তৃণমূলের এই ইস্যুকে সমর্থন করে সুর চড়ায়।


পাশাপাশি রাহুল গান্ধী ভোটার গরমিল প্রসঙ্গে জানান, ‘‘শুধু পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যেই ভোটার তালিকায় গরমিল হয়েছে।’’ তারপর বিরোধী সাংসদরা অধিবেশন ওয়াকআউট করেন। এরই মধ্যে হঠাৎ করে সৌগত রায় অসুস্থ বোধ করতেই সংসদের কর্মীরা সৌগত রায়কে হুইল চেয়ারে বসিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930