"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের গ্যাস বুকিংয়ে নিয়ম বদল, ৪৫ দিনের আগে কোনো বুকিং করা যাবে না

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবার কেন্দ্রের তরফে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হলো। যেখানে শহরাঞ্চলে পঁচিশ দিনে গ্যাস বুকিং করা যাচ্ছে সেখানে গ্রামাঞ্চলে তা বাড়িয়ে পঁয়তাল্লিশ দিন করা হয়েছে। যা আগে পনেরো দিন অন্তর করা যেত। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার আগে কোনোভাবেই নতুন গ্যাসের বুকিং করা যাবে না। আর এই খবর প্রকাশ্যে আসতেই আম জনতার মাথায় হাত।

বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রামীণ জীবনও আধুনিক হয়ে উঠেছে। ঘরে ঘরে বিদ্যুৎ বসেছে, বসেছে সোলার প্যানেলও। এখন যেমন গ্রামের ঘরে ঘরে স্মার্টফোনের রমরমা, তেমনই হেঁশেলেও কাঠের উনুনকে পিছনে ফেলে গ্যাস-ওভেনের চাহিদা বেড়েছে। তাহলে গ্রামের ক্ষেত্রে এভাবে বেড়াজাল টানা হচ্ছে কেন? এখন সেই প্রশ্ন উঠে আসছে।

গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিশ্বাস এই প্রসঙ্গে জানান, “গ্রামাঞ্চলের বহু গ্রাহক এক দেড় বছর ধরে গ্যাস বুকিং করতেন না। এখন দেখা যাচ্ছে তারাও বুকিং করছেন। সঙ্কটকালে গ্রামাঞ্চলেও চাহিদা বাড়ছে। কিন্তু এটা বাস্তবের চাহিদা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে সেটা পেট্রোলিয়াম মন্ত্রককে ভাবাচ্ছে।” এছাড়া এও বলেন, “আমাদের পুরো ফুড ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে কারণ কমার্শিয়াল সাপ্লাই নেই, শুধু ডোমেস্টিক সাপ্লাই আছে। এই অবস্থায় কেন্দ্র হয়তো ভাবছে গ্রামাঞ্চলে আচমকা বুকিং যে বেড়ে গিয়েছে সেটা ঘুরপথে হোটেল, রেস্তোরাঁতে যাচ্ছে। সে কারণেই ওরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। তবে গ্রামাঞ্চলের যাদের সত্যি গ্যাসের প্রয়োজন রয়েছে তারা সমস্যায় পড়বেন।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930