"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্ধ ঘর থেকে উদ্ধার মা-মেয়ের পচাগলা দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলির পোলবা থানার শীতলাতলা এলাকায় তালা বন্ধ ঘর থেকে মা-মেয়ের পচন ধরা দেহ উদ্ধার হলো। এই ঘটনায় এলাকাময় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত মা’র নাম পিঙ্কি। বয়স ২৫ বছর। মেয়ের নাম ষষ্ঠী। বয়স ৪ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে একজন ব্যক্তি পিঙ্কি ও তার মেয়ে ষষ্ঠীকে নিয়ে স্থানীয় সন্তোষ পালের বাড়িতে ভাড়া থাকতে আসেন। কিন্তু গত তিন দিন থেকে মা-মেয়েকে দেখা যায়নি। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতেই প্রতিবেশীদের সন্দেহ হয়।


এরপর পোলবা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে টিনের দরজা ভেঙে দরজা খুলে দেখে পিঙ্কি এবং ষষ্ঠীর মৃতদেহ পড়ে রয়েছে। যাতে ইতিমধ্যেই পচন ধরে গিয়েছিল।


তারপর পুলিশ ঘরটি সিল করে দিয়ে মৃতদেহ দু’টি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশের প্রাথমিকভাবে মনে করছে, স্বামী মা-মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728