"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ডাবরের একাধিক পণ্যের উপর জারি হলো নিষেধাজ্ঞা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ডাবর ইন্ডিয়ার একাধিক পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল দেশের খাদ্য সুরক্ষা দফতর। সেই তালিকায় মধু, ঘি থেকে শুরু করে রয়েছে নারকেল তেল, ভিনিগার। তবে, বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই। একটা শর্ত বেঁধে দেওয়া হয়েছে সংস্থাকে। অর্থাৎ, সংস্থা যেভাবে পণ্য ১০০ শতাংশ বিশুদ্ধ, ১০০ শতাংশ প্রাকৃতিক, ১০০ শতাংশ অর্গানিক দাবিতে বিক্রি করে, এবার থেকে তা করা যাবে না। ইতিমধ্যেই FSSAI ডাবর ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে।

সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে FSSAI জানায়, ডাবরের ওয়েবসাইটে বিক্রি হওয়া একাধিক খাদ্যপণ্যে ১০০ শতাংশ প্রাকৃতিক, ১০০ শতাংশ বিশুদ্ধ, ১০০ শতাংশ অর্গানিক দাবি করা হয়েছে। এই ধরনের ১০০ শতাংশের দাবি বিভ্রান্তিকর। ক্রেতাদের ভুল বার্তা দেওয়া হতে পারে। FSSAI-এর নির্দেশে যেসব পণ্যের বিক্রি বন্ধ করতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে মধু, গরুর ঘি, ডাবের জল, তিলের তেল, নারকেলের দুধ, ভার্জিন নারকেল তেল ও অ্যাপল সিডার ভিনিগার।
FSSAI-এর দাবী, অ্যাপেল সিডার ভিনিগার ও ডাবর অর্গানিক হানিতে বৈধ FSSAI অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহার করা হয়েছে।

এছাড়া ডাবর হোমমেড কোকোনাট মিল্কে ১০০ শতাংশ বিশুদ্ধতা দাবি করা হয়েছে। FSSAI জানিয়েছে, এই ধরনের খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এই দাবি ২০১৮ সালের বিধি অনুযায়ী অনুমোদিত নয়। FSSAI জানিয়েছে, এর আগেও ডাবরকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সংস্থার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই এবার FSSAI নির্দেশ দিয়েছে, নোটিসে উল্লিখিত পণ্যগুলির পাশাপাশি ১০০ শতাংশ দাবি থাকা অন্য সব খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি, ১৫ দিনের মধ্যে কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031