"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাঝআকাশে ৩০০ ফুট নীচে বিমান নামতেই ক্রু মেম্বার সহ আহত হলেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ফের দুর্ঘটনার মুখোমুখি। অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। জানা গিয়েছে, মাঝআকাশে প্রবল এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে ফ্লাইটটি। সে সময়ে আচমকাই প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। আকস্মিক এই ‘অল্টিটিউড ড্রপ’-এ ফ্লাইটের ভিতরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিটবেল্ট বাঁধা না থাকায় কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু ছিটকে পড়ে আহত হন। কমপক্ষে ১০ যাত্রী ও ৪ ক্রু মেম্বার ঘটনায় চোট পেয়েছেন বলে খবর। তবে শেষ পর্যন্ত পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফ্লাইটটিকে নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করান। Air India passengers including crew members were injured as the plane dropped 300 feet mid-ai

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে মঙ্গলবার ফুকেত থেকে দিল্লিগামী AI 2379-তে। ফ্লাইটটি স্বাভাবিকভাবেই নির্ধারিত উচ্চতায় উড়ছিল। সেই সময়ে কোনও পূর্বাভাস ছাড়াই প্রবল টার্বুল্যান্সের মধ্যে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই একঝটকায় ফ্লাইটটি মাটি থেকে উচ্চতা প্রায় ৩০০ ফুট কমিয়ে দেয়। আচমকা এই ধাক্কায় কেবিনের ভিতরে আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। ওভারহেড লাগেজ বিন খুলে কিছু ব্যাগ ও সামগ্রীও নীচে পড়ে যায়। যাঁরা সেই সময়ে দাঁড়িয়ে ছিলেন বা সিটবেল্ট বাঁধেননি, তাঁদের মধ্যে কয়েকজন ছিটকে পড়ে যান। ঘটনার সময়ে কয়েকজন কেবিন ক্রু যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করছিলেন বলে জানা গিয়েছে। আকস্মিক ধাক্কায় তাঁরাও আহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতদের মাথা, কাঁধ ও ঘাড়ে চোট লেগেছে। দিল্লিতে অবতরণের পর চিকিৎসক দল বিমানে উঠে আহতদের স্বাস্থ্য পরীক্ষা করে। কয়েকজনকে আরও পরীক্ষার জন্য বিমানবন্দর থেকেই হাসপাতালে পাঠানো হয়। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, উড়ানের সময়ে হঠাৎ তীব্র  এয়ার টার্বুল্যান্সের কারণে কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু আহত হন। ফ্লাইটটি নিরাপদে দিল্লিতে অবতরণ করার পরে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংস্থা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে।


এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এই প্রসঙ্গে জানান, ‘এখনও পর্যন্ত কোনও যাত্রীর গুরুতর আহত হওয়ার খবর নেই। তবে অল্প কয়েকজন যাত্রী এবং বিমানকর্মী সামান্য আহত হয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর টিম এবং চিকিৎসকরা তাঁদের দেখভাল করছেন।’ তবে বিমানে থাকা এক যাত্রীর দাবি, ‘এই ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। ফ্লাইটটিতে একশোরও বেশি লোক ছিলেন। তাঁদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ মানুষ আহত হয়েছেন।’

অন্য এক আহত যাত্রীর কথায়, বিমানে একজন শিশু ছিল, সেও আহত হয়েছে। তিনি ও তাঁর ভাইও গুরুতর চোট পেয়েছেন বলে যাত্রীর দাবি। অন্যদিকে, অবতরণের পরে বিমানটিতে কোনও টেকনিক্যাল বা যান্ত্রিক ক্রুটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। ঘটনাটি ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA-কে জানানো হয়েছে। টার্বুলেন্সের মাত্রা, আবহাওয়ার পরিস্থিতি এবং ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের তথ্য খতিয়ে দেখে ঘটনার কারণ তদন্ত করা হবে বলে সূত্রের খবর।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031