"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পরপর চুরির ঘটনাকে ঘিরে ত্রস্ত এলাকাবাসী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গত সাত দিন থেকে বর্ধমান শহরের একটি বাড়ি, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি আবাসনের তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই চোরের দল এই ধরণের হামলা চালাচ্ছে।

এছাড়া গতকালও সাধনপুর এলাকায় খোদ জেলাশাসকের বাংলোর পাশে একটি সরকারী আবাসনে চুরির ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার তিনকোনিয়া বাসস্ট্যান্ড লাগোয়া ফ্যান্সি মার্কেট এলাকা থেকে একটি বাইক চুরির পর শনিবারও বাইক চুরির ঘটনা ঘটে। যেই ফুটেজ ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। 


চোরের দল কখনো বাড়িতে হানা দিয়ে নগদ টাকা এবং সোনার গয়না চুরি করছে তো কখনো আবার জনবহুল এলাকা থেকে বাইক চুরির ঘটনা ঘটাচ্ছে। সব মিলিয়ে একের পর এক এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে। এমনকি এলাকাবাসীরা বাড়ি ছেড়ে বের হতেই রীতিমতো ভয় পাচ্ছেন। 



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031