"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পেটের মধ্যে আটকে থাকা পেন বের করে বিরলতম নজির গড়লো কলকাতার Repose Nursing Home

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতার বালিগঞ্জের Repose Clinic & Research Centre এক জটিলতম চিকিৎসার সাক্ষী থাকলো। এই বেসরকারী হসপিটাল তাদের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা এক অসাধ্য সাধন করলো। যার ফলে দীর্ঘদিন পর যথাযথ সুস্থ হয়ে উঠলো ২০ বছর বয়সী এক যুবক। যুবকের নাম রহমত শেখ।

যুবকের পরিবার সূত্রে জানা যায়, মালদার রঘুনাথগঞ্জের বরজুমলা কলোনীর বাসিন্দা রহমত প্রায় পাঁচ বছর থেকে পেটে ব্যথায় ভুগছিল। স্থানীয় চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা করেও ব্যথা কমেনি। এমনকি এক্স-রে করার পরেও তা ফলপ্রসূ হয়নি। এরপর কলকাতার Repose Clinic & Research Centre এ আসে। তারপর সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওই যুবকের কোলোনোস্কোপি করা হয়।

আর সেই পরীক্ষার পরই জানতে পারা যায় যে, রহমতের পেটে একটি পেন আটকে আছে। এরপরই ডক্টর ইন্দ্রনীল সাহা, ডক্টর সৈকত দাস ও ডক্টর সমরেন্দ্র নাথ বসাকের তৎপরতায় এই জটিল অপারেশন সফলতা পেল। আর আটকে থাকা কলমটিও উদ্ধার হলো। রহমতের এই সুস্থতার কারণে হতাশাগ্রস্ত পরিবারের মুখে হাসিও ফিরে এসেছে। আর রহমতও নিজের নতুন জীবন ফিরে পেল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728