"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভারী বৃষ্টির আশঙ্কায় দক্ষিণবঙ্গ জুড়ে জারি লাল-কমলা সতর্কতা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বর্ষার শুরুতেই নিম্নচাপ। নিম্নচাপের জেরে আজ ও আগামীকাল প্রবল বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর পনেরোটি জেলায় লাল-কমলা সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণের ছ’জেলায় লাল সতর্কতা জারি রয়েছে। আর কলকাতা সহ ন’জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু জায়গায় আবার দিনে দু’শো মিলিমিটারের বেশী বৃষ্টি হতে পারে।

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগণায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। কিন্তু রবিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় একদিনে দু’শো মিলিমিটার অবধি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নীচু জায়গায় জল জমতে পারে। তাই দিনভর তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

আর সমস্যা যাতে না বাড়ে তার জন্য কলকাতা পুরসভা প্রস্তুত। তবে জেলায় ভারী বৃষ্টির জেরে সবজি ও ফুলচাষের অত্যন্ত ক্ষতি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই বেশী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728