"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে রেলের তরফে জারি হলো নয়া নিয়ম

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার থেকে আধার কার্ডের ই-অথেন্টিকেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছিলেন। এবার তিনি এই নতুন নিয়ম চালু হতে চলেছে কবে থেকে তা জানালেন। সাথে এজেন্টদের নিয়েও বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই তৎকাল টিকিটে জালিয়াতির অভিযোগ উঠছিল। অভিযোগে বলা হচ্ছিল, ছিল, “তৎকালের টিকিট কিছুতেই মিলছে না। বুক করতে গেলেই সার্ভার ডাউন দেখাচ্ছে। এরপরই নিমেষে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।” যাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই ভারতীয় রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১ লা জুলাই থেকে তৎকাল বুকিংয়ে আধার ভিত্তিক ই-অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আধারের তথ্য যাচাই ছাড়া তৎকাল টিকিট বুকিং করা যাবে না।

আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিকেশন করতে হবে। আগামী ১৫ ই জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “যদি পিআরএস কাউন্টার থেকে বা অনুমোদিত এজেন্টরাও তৎকাল টিকিট বুক করতে চান, তবে তাদেরও ওটিপি ভেরিফিকেশন করতে হবে।”


তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে যাত্রার আগের দিন সকালবেলা ১০টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হবে। আর সকালবেলা ১১টা থেকে স্লিপার ক্লাসের বুকিং শুরু হবে। রেলের এই নিয়মে এবার থেকে এজেন্টরা সকালবেলা ১০টা ৩০ মিনিটের আগে এসি এবং সকালবেলা ১১টা ৩০ মিনিটের আগে থেকে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না। অর্থাৎ প্রথম ত্রিশ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘণ্টা পর থেকে টিকিট বুক করতে পারবেন। ফলে সাধারণ যাত্রীরা টিকিট কাটার ক্ষেত্রে উপকৃত হবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031