"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দেশ জুড়ে ব্যাহত Jio পরিষেবা, সমস্যার মুখে গ্রাহকরা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সারা দেশে হঠাৎ রিলায়েন্স জিও ব্যবহারকারীরা সমস্যায়পড়েছেন। মোবাইল ইন্টারনেট, কল ও জিও ফাইবার ব্যবহারকারীরা জানাতে থাকে যে, “আচমকা জিওর সম্পূর্ণ পরিষেবা বসে গিয়েছে।” প্রথম দুপুরবেলা ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা বোঝা যায়। কেরালা ও সংলগ্ন অঞ্চলের প্রায় ২০০ গ্রাহক এমন সমস্যার কথা জানান।

জিওর এই সমস্যা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। দুপুরবেলা ২টো ১৭ মিনিটে এই সমস্যা বেড়ে বারো হাজার মানুষের কাছে পৌঁছায়। জিওর গ্রাহকরা প্রায় সারা দেশ জুড়ে এই সমস্যার মুখোমুখি হন। কেরল ছাড়াও দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো বড়ো শহরগুলোয় এই সমস্যার কথা জানা যায়। এর মধ্যে বেশীরভাগ অভিযোগই ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া নিয়ে।

জিওর পরিষেবা নিয়ে অভিযোগকারীদের ৫৬ শতাংশ জানান, “তারা মোবাইল ডেটা ব্যবহারে অসুবিধার সম্মুখীন হয়েছেন।” ২৯ শতাংশ বলেন, “মোবাইলে নেটওয়ার্কই ছিল না।” আবার ১৫ শতাংশ মানুষ জিও ফাইবার নিয়ে অসুবিধার কথা জানিয়েছেন। এই ঘটনা ঘটার পরই বিভিন্ন ব্যক্তি নিজেদের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই জিওকে ট্যাগও করেন। তবে, খুব তাড়াতাড়ি এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আপাতত জিও ঠিকঠাকই কাজ করছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930