"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মোদীর জন্মদিনে মোদী রাজ্যেই চলল বিক্ষোভ

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে গুজরাটের বিভিন্ন সরকারী দপ্তর থেকে বিদ্যালয় কার্যত স্তব্ধ হয়ে রইল। পুরোনো পেনশন প্রকল্পের দাবীতে হাজার হাজার সরকারী কর্মীরা গণছুটি নিয়েছেন। মূলত সরকারী কর্মীদের জেলা স্তরের সংগঠনগুলি এই কর্মসূচী নিয়েছে।

অনেক দিন থেকে পুরোনো পেনশনে প্রকল্পের দাবীতে শিক্ষক ও পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মীদের সংগঠনগুলি বিক্ষোভ দেখাচ্ছেন। আর এদিন সেই দাবীতেই শুধুমাত্র ভাবনগর জেলায় সাত হাজার শিক্ষক ছুটি নিয়েছেন। বহু সরকারী কর্মী গাঁধীনগরের পুরনো সচীবালয় চত্বরে মিছিল করেছেন। কচ্ছের প্রায় আট হাজার সরকারী কর্মচারী যাদের মধ্যে অধিকাংশই শিক্ষক, তারা কাজে যোগ দেননি।


একজন বিক্ষোভকারী জানান, ‘‘আমাদের নেতারা বলছেন, সব দাবীই পূরণ হয়ে গিয়েছে। কিন্তু এখনো অবধি পুরোনো পেনশন প্রকল্পের দাবী মেটানো হয়নি। ২০০৫ সালের পর আমাদের অনেকেই কাজে যোগ দিয়েছেন। তাদের কী হবে?’’


প্রসঙ্গত, গতকাল গুজরাত সরকার ঘোষণা করেছে, ২০০৫ সালে যেসব সরকারী কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন তারাই শুধু পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাবেন। এর প্রেক্ষিতে সৌরাষ্ট্রের রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চার কনভেনর মহেশ মোরি বলেন, ‘‘আমাদের মূল দাবী ছিল, পুরোনো পেনশন প্রকল্প কার্যকর করা। কিন্তু এই দাবী পূরণ হয়নি। সরকারের ওই সিদ্ধান্তে বহু কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন। তাই আজ গণছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’


যদিও রাজ্যের সংযুক্ত কর্মচারি মোর্চা ও রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চা এই বিক্ষোভ কর্মসূচীকে সমর্থন করেনি। তাদের বক্তব্য, ‘‘এদিন পাঁচ জন মন্ত্রীর সাথে সরকারী কর্মীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বৈঠক হয়েছে। সরকারের তরফ থেকে পুরোনো পেনশন প্রকল্পের দাবী ছাড়া সংগঠনের অধিকাংশ দাবী মেনে নেওয়া হয়েছে। সব দিক নজরে রেখেই এই বিক্ষোভ কর্মসূচী সমর্থন করা হয়নি।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728