"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রায় ৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হলো প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহার

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহার বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডির। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপির কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, শান্তনুর প্রায় তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল শান্তনুকে। এবার প্রাক্তন পুলিশকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

ইডি সূত্রে খবর, শান্তনুর প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে কলকাতার তিনটি বিলাসবহুল ফ্ল্যাট। মুর্শিদাবাদের কান্দির জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তিগুলি সবই বেনামে কেনা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। ইডির অভিযোগ, কুখ্যাত সোনা পাপ্পুর বেআইনি কাজকর্মে পুলিশকর্তা হিসেবে সাহায্য করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। জমি দখল, বাড়ি দখল থেকে শুরু করে প্রোমোটিং সংক্রান্ত নানা বেআইনি কারবারে সহযোগিতা করার বিনিময়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। তদন্তকারী সংস্থার দাবি, এই সম্পত্তির কোনোটিই প্রাক্তন পুলিশ কর্তা নিজের নামে কেনেননি।

ইডির তরফে জানানো হয়েছে, সোনা পাপ্পুর বেআইনি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন শান্তনু। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে জমি ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে। বিশেষ করে, এলাকার প্রবীণ নাগরিকদের ভয় দেখিয়ে তাঁদের বাড়ি ও জমি দখল করে নেওয়াই ছিল এই চক্রের অন্যতম কাজ বলে অভিযোগ। এই বেআইনি কারবারে পুলিশকর্তা হিসেবে সাহায্য করতেন শান্তনু সিনহা বিশ্বাস। এখনও পর্যন্ত শান্তনু সিনহা বিশ্বাসের প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে তদন্ত এখনও চলছে। ফলে বেআইনি সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও এখনও চলছে বলে খবর।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30