"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের দুর্ঘটনার কবলে পড়ুয়া সহ পুলকার, মৃত ১ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোলে পড়ুয়াদের পুলকারে একটি নিয়ন্ত্রণহীন মিনিবাসের ধাক্কা লেগে ১ জন পথচারীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জয়দেব মণ্ডল। বয়স ৬১ বছর। কয়েকজন স্কুল পড়ুয়া আহত হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একটি পুলকার সেই সময়ে সবেমাত্র মুর্গাসোল থেকে পড়ুয়াদের তুলে কয়েক গজ এগিয়েছে। হঠাৎই মিনিবাসটি এক পথচারীকে পিষে দিয়ে পুলকারটির পিছনের দিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই স্থানীয়রা পুলকারটি থেকে পড়ুয়াদের বের করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোরয় ব্যবস্থা করে। এ দিকে যাত্রিবোঝাই মিনিবাস ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান চালক ও কন্ডাক্টর। দুর্ঘটনার পরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, শহরের মিনিবাসগুলি কোনও রকম ট্রাফিক আইন মেনে চলে না। যাত্রী তোলা৷ জ ন্য লাগামছাড়া গতিতে বাস চালানো হয়। সেই কারণেই নিয়ন্ত্রণ হা রিয়ে দুর্ঘটনায় পড়ে।

অন্য দিকে বাসিন্দাদের একাংশের অভিযোগ, ঠিক যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে রাস্তার অনেকাংশ দখল করে অস্থায়ী দোকান বসানো হয়েছে। রাস্তা দখল করে অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। ফলে সঙ্কীর্ণ হয়েছে জিটি রোড। এই কারণেই বারবার দুর্ঘটনা ঘটছে। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। দুর্ঘটনায় যে পথচারীর মৃত্যু হয়েছে, তিনি আদতে পুরুলিয়ার কাশিপুরের বাসিন্দা। আসানসোলের একটি হোটেলের কর্মী ছিলেন তিনি। তাঁর কর্মস্থলে খবর দেওয়া হয়েছে। অন্য দিকে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাঁচ পড়ুয়াকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা করে, তখনই ছেড়ে দেওয়া হয়েছে। দু’জনকে ভর্তি করে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31