নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়াঃ আজ হলদিয়া বন্দরে পণ্য খালি করে ফেরার সময় মালগাড়ির চারটি বগি লাইনচ্যুত হয়। বন্দরের পণ্য খালি করে ধীর গতিতে যাওয়ায় বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ ও হলদিয়া বন্দরের আধিকারিকদের উপস্থিতিতে ক্রেন-সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে লাইনচ্যুত বগিগুলিকে জুড়ে পুনরায় মেচেদার অভিমুখে রওনা দেয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বন্দরের লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে সেই ভাবে ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে রেল। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









