"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেপরোয়া গাড়ির ধাক্কায় রাস্তার উপর ভেঙে পড়লো পুলিশ কিয়স্ক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে শ্রী অরবিন্দ সেতু অর্থাৎ খান্না ব্রিজের উপর দ্রুত গতিতে আসা ডাম্পার হাইটবার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়স্কের মধ্যে ঢুকে পড়ে। তাতে কিয়স্কটিও ভেঙে রাস্তার উপর পড়ে যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আশপাশে কেউ না থাকায় বড়ো দুর্ঘটনা ঘটেনি। আর কেউ আহতও হয়নি।

জানা গেছে, ডাম্পারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। প্রথমে সেটি সেতুর হাইট বারে আটকে যায়। কিন্তু ডাম্পারের গতি এতটাই বেশী ছিল যে, হাইটবার ভেঙে এগিয়ে গিয়ে সোজা রাস্তার পাশে থাকা পুলিশ কিয়স্কে সজোরে ধাক্কা মারে। এর জেরে পুলিশ কিয়স্ক ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে।


প্রত্যক্ষদর্শীদের কথায়, “বাসিন্দারা বিকট আওয়াজে বাড়ি থেকে ছুটে বেরিয়ে পড়েন।” ঘটনার সময় আশপাশে কেউ ছিলেন না আর ব্রিজের উপর আশেপাশে অন্য কোনো গাড়িও ছিল না বলে বড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাতেরবেলাই ডিএমজি ঘটনাস্থলে যান। পুলিশ ডাম্পারের চালক ও খালাসিকে আটক করেছেন। কিন্তু হাইটবার ভেঙে পড়ায় যান চলাচল ব্যহত হয়। যদিও রাতেরবেলাই পুলিশ সেগুলি সরানোর ব্যবস্থা করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728