"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দিঘায় হোটেলকর্মীর মৃত্যুকে ঘিরে চলছে পুলিশী তদন্ত

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পূর্ব মেদিনীপুরের নিউ দিঘায় এক হোটেলকর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউ দিঘায়। সোমবার রাতে বাড়ির রাস্তায় অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়ার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। কিন্তু তাঁর শরীরে কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। যার জেরে নানা প্রশ্ন দানা বাঁধছে যুবকের মৃত্যু নিয়ে। মৃতের নাম মিলন মাইতি। বয়স ৩১ বছর। বাড়ি রামনগর থানার অন্তর্গত যোশথিকঘরি এলাকায়। নিউ দিঘার একটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত।

হোটেল সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মিলনের ছুটি হয়। কাজ সেরে বাড়ি ফিরছিলেন যুবক। তার কিছু ক্ষণ পরেই তিনি হোটেলের সহকর্মীদের ফোন করেন। ফোনে জানান, দিঘা সীমানার কাছে কয়েক জন তাঁর রাস্তা আটেকেছে। হোটেলের সহকর্মীদের সেখানে পৌঁছতে বলেন যুবক। সেই মতো সহকর্মীরা সেখানে যানও। তখনই অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় মিলনকে। এর পরে সহকর্মীরা তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেলের দুই কর্মচারীকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031