"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সপ্তাহন্তে ফের বাতিল শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক ট্রেন

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রাফিক ব্লক থাকবে। শিয়ালদহ ডিভিশনের বালিগঞ্জ স্টেশন এলাকায় ডাউন প্যাসেঞ্জার লাইনে মোট ৬ ঘণ্টা ৩০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে। ব্লকের জেরে আগামী ২৭ জুন ও ২৮ জুন আপ ও ডাউন মিলিয়ে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল সূত্রে খবর, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। সেইকারণে সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় অন্তত ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই কারণে সপ্তাহান্তে পাওয়ার ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। রবিবার ছুটি থাকায় নিত্যযাত্রী ও অফিসযাত্রীদের উপর প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে।

শনিবারের বাতিল ট্রেনগুলি হলো

শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর শাখা- ৩৪৭৫২ ডাউন ৩৪৭৫৪ ডাউন ৩৪৭৫৫ আপ ৩৪৭৫৭ আপ।


শিয়ালদহ–ক্যানিং শাখা- ৩৪৫৫৪ ডাউন ৩৪৫৫৫ আপ।

শিয়ালদহডায়মন্ডহারবার শাখা- ৩৪৮৫৮ ডাউন ৩৪৮৬০ ডাউন ৩৪৮৫৭ আপ ৩৪৮৫৯ আপ।


শিয়ালদহ–বজবজ শাখা- ৩৪১৬২ ডাউন ৩৪১৬১ আপ।

শিয়ালদহ–সোনারপুর শাখা- ৩৪৪৩৬ ডাউন। শিয়ালদহ–সোনারপুর শাখা- ৩৪৪৩৬ ডাউন


রবিবারের বাতিল ট্রেনগুলি হলো

শিয়ালদহ–সোনারপুর শাখা- ৩৪৪১২ ডাউন ৩৪৪১১ আপ।

  • আংশিকভাবে যে ট্রেনগুলি চলবে, সেগুলি হলো
  • ৩৪৭৫৩ আপ (লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ) সোনারপুর পর্যন্ত চলবে।
  • ৩৪৫৫৩ আপ (ক্যানিং-শিয়ালদহ) সোনারপুর পর্যন্ত চলবে।
  • ৩৪৫৫০ ডাউন (শিয়ালদহ-ক্যানিং) সোনারপুর থেকে ছাড়বে।
  • ৩৪৫৫৭ আপ (ক্যানিং-শিয়ালদহ) সোনারপুর পর্যন্ত চলবে
  • ৩৪৫৫২ ডাউন ট্রেন (শিয়ালদহ-ক্যানিং) সোনারপুর থেকে ছাড়বে।
  • ৩৪৮৫৫ আপ (ডায়মন্ড হারবার-শিয়ালদহ) ট্রেন সোনারপুর পর্যন্ত চলবে।
  • ৩৪৮৫৬ ডাউন (শিয়ালদহ-ডায়মন্ড হারবার) ট্রেন সোনারপুর থেকে ছাড়বে।
  • বজবজ শাখার ৩৪১৫৯ আপ ও ৩৪১৬৩ আপ ট্রেন নিউ আলিপুর পর্যন্ত চলবে। বজবজ শাখার ৩৪১৬৪ ডাউন ট্রেন নিউ আলিপুর থেকে ছাড়বে।
  • রবিবার- ৩৪৭১১ আপ লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেন সোনারপুর পর্যন্ত চলবে।
  • ৩৪৭১২ ডাউন লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেন সোনারপুর থেকে ছাড়বে।
  • ৩৪৮১১ আপ ডায়মন্ড হারবার শাখার ট্রেন সোনারপুর পর্যন্ত চলবে।
  • ৩৪৮১২ ডাউন ডায়মন্ড হারবার শাখার ট্রেন সোনারপুর থেকে ছাড়বে।
  • ৩৪১১২ ডাউন ও ৩৪১১৪ ডাউন বজবজ শাখার ট্রেন নিউ আলিপুর পর্যন্ত চলবে।
  • ৩৪১১১ আপ বজবজ শাখার ট্রেন নিউ আলিপুর থেকে ছাড়বে।

রেলের তরফে জানানো হয়েছে, “ব্লক শুরু হওয়ার আগে শেষ ট্রেন হিসেবে চলবে ৩৪৭৫০ ডাউন ও ৩৪৫৫৩ আপ। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হিসেবে চলবে ৩৪৫১১ আপ ও ৩৪৮১৪ ডাউন।”

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031