"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চিকিৎসক ও স্বাস্থ্যভবনের কর্মীদের পাশাপাশি আক্রান্ত নাইসেডের কর্তা

Share

মিঠু রায়ঃ কলকাতাঃ প্রায় প্রতিদিনই মহানগরীতে একের পর এক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। আর এবার স্বাস্থ্যভবনের ৫ জন আধিকারিক সহ ৫০ জন কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, করোনা সংক্রান্ত অন্যতম গবেষণা সংস্থা ‘নাইসেডের’ (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস) প্রধান শান্তা দত্ত এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন।


এছাড়া চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে ৬২ জন চিকিৎসক, ২০ জন নার্স সহ ১০৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। ওই হাসাপাতালে যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় সেই কারণে স্বাস্থ্যভবন ৮ জন চিকিৎসককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।


অন্যদিকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র, অধ্যক্ষ সহ শতাধিক শিক্ষক, চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাছাড়া রোগী সহ মোট ৩৬০ জনের নমুনা পরীক্ষা হয়ছিল। যার মধ্য ১৭৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31