"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশ্যে এলো পহেলগাঁওয়ে হামলার ৪ জন জঙ্গির ছবি

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ গতকাল যে চার জন জঙ্গি পহেলগাঁওতে হামলা চালিয়েছিল, তাদের মধ্যে ২ জন কাশ্মীরি ও ২ জন পাকিস্তানি। সকলেই লস্কর-ই তৈবা সংগঠনের সদস্য। জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে নিছে। আর আপাতত তিন জনের নামও জানা গিয়েছে। তারা হলো আবু তালহা, আসিফ ফৌজি ও সুলেমান শাহ। শুধু এক জন জঙ্গির নাম এখনো জানা যায়নি। এই চার জন জঙ্গির ছবি সামনে আসতেই জোরকদমে তদন্ত শুরু হয়েছে।

যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চার জন জঙ্গির হাতে একে ৪৭ ছিল। যখন তারা পর্যটকদের ওপর হামলা চালায়, শরীরে লাইভ বডি ক্যামেরা বাঁধা ছিল। গোটা ঘটনা ওই ক্যামেরায় ধরা পড়েছে। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হানার ঘটনায় কমপক্ষে ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তবে বৈসরন উপত্যকার রিসর্টে হামলায় ঠিক কত জন জঙ্গি ছিল, তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়।


সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় পাঁচ থেকে ছ’জন ছিল। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের বয়ান অনুযায়ী এনআইএর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) তরফ থেকে আপাতত জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই এই ছবি এবং স্কেচ আইবি, সেনাবাহিনীর কাছে সম্পূর্ণভাবে সার্কুলেট করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728