"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কর্ণাটক এক্সপ্রেসের চাকায় পিষ্ট হলো পুষ্পক এক্সপ্রেস থেকে নামা যাত্রীরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ আজ উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধাড়ে স্টেশনের কাছে রেললাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে অন্য একটি চলন্ত ট্রেন চলে যেতেই ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। আর অনেকে আহত হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্র সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

সূত্রের খবর, বিকেলবেলা ৫টা নাগাদ ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়াতেই যাত্রীরা মুম্বই থেকে চারশো কিলোমিটার দূরে পরধাড়ে স্টেশনের কাছে চেন টেনেছিলেন। ফলে ট্রেনটিও দাঁড়িয়ে পড়লে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে লাইনের উপর দাঁড়িয়ে পড়েন। আর তখনই উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের উপর দিয়ে চলে যায়। এরপর রেল আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। আর উদ্ধারকাজও শুরু হয়ে যায়।


রেলের একটি সূত্র দশ জনের মৃত্যু নিশ্চিত করলেও আনুষ্ঠানিক ভাবে মৃতের সংখ্যা কিছু জানানো হয়নি। পাশাপাশি রেলের তরফে জানানো হয়, ‘‘প্রাথমিক ভাবে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। সেটা ‘অ্যাক্সল’ গরম হয়ে যাওয়ার কারণে অথবা ‘ব্রেক বাইন্ডিং’-এর কারণে হতে পারে। সেই আগুন দেখে কিছু যাত্রী আতঙ্কিত হয়ে চেন টানেন। কয়েক জন ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। ওই সময়েই পাশের লাইন দিয়ে কর্নাটক এক্সপ্রেস যাচ্ছিল।’’


পাশাপাশি রেল মন্ত্রক জানিয়েছে, ‘‘মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যারা সামান্য আহত হয়েছেন, তারাও পাঁচ হাজার টাকা করে পাবেন।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930