"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পার্থর এক ধাক্কায় বেতন কমলো ৬০ হাজার টাকা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ বিধানসভার সচীবালয় সূত্রে এমনটাই জানা যায় যে, জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় অন্য বিধায়কদের তুলনায় এবার ৬০ হাজার টাকা কম বেতন পাবেন। উল্লেখ্য, বিধায়করা বেতন বাবদ ২১ হাজার ৮৭০ টাকা পান। এছাড়া বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পান।

অর্থাৎ বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে এক এক জন বিধায়ক মোট ৮২ হাজার টাকা বেতন পান। বিধানসভায় মোট ৪১ টি কমিটি রয়েছে। মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বৈঠক ভাতা নিশ্চিত করতে বিধায়কদের ন্যূনতম দু’টি করে কমিটিতে রাখা হয়। বিধানসভার সচীবালয় সূত্রে বলা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে কোনো কমিটিতে রাখার নির্দেশ আসেনি। কারণ এখন তিনি জেলবন্দি।


ছাড়া পাবে কবে জানা নেই। তাই এখন কমিটির বৈঠকে হাজিরারও প্রশ্ন নেই। ফলে কোনো কমিটিতে সদস্য পদে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য অন্যান্য বিধায়কের মতো আর ৬০ হাজার টাকা ভাতা পাবেন না। অন্য দিকে বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা কেউ এই কমিটিগুলির সদস্য থাকতে পারেন না।   


তাই পার্থ ভৌমিক, উদয়ন গুহ, তাজমুল হোসেন, প্রদীপ মজুমদার, সত্যজিৎ বর্মন ও স্নেহাশিষ চক্রবর্তী বিভিন্ন কমিটি থেকে বাদ পড়েছেন। আবার মন্ত্রীসভা থেকে বাদ পড়া রত্না দে নাগ, পরেশ অধিকারী, সৌমেন মহাপাত্র এবং হুমায়ুন কবীর এখন সাধারণ বিধায়ক হওয়ায় কমিটিতে আছেন। রত্না দে নাগ ও সৌমেন মহাপাত্রকে একটি করে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728