"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শতাধিক বুনো শুয়োরের মৃত্যুকে ঘিরে উদ্বিগ্ন উদ্যান কর্তৃপক্ষ

Share

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের পরে এবার পশ্চিমঘাট পর্বতমালায় তামিলনাড়ুর মুডুমালাই জাতীয় উদ্যানে শতাধিক বুনো শুয়োরের মৃত্যুর জেরে সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক ছড়িয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বর মাসে বন্দিপুর অরণ্যে প্রায় একশোটি বুনো শুয়োরের মৃত্যু হয়েছিল। চলতি মাসে এখনো অবধি মুডুমালাইয়ের জঙ্গলে ২০ টি শুয়োর অজানা রোগে মারা পড়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের কারণেই এই মৃত্যু।


তামিলনাড়ু বনবিভাগের তরফে মৃত্যুর কারণ জানতে থেপ্পাকাড়ু এলাকা থেকে মৃত বুনো শুয়োরগুলির দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকার বনকর্মী ও গ্রামবাসীদের মধ্যে সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক ছড়িয়েছে। যদিও চিকিৎসকদের একাংশের মতে শুয়োরের সাথে সোয়াইন ফ্লুয়ের প্রত্যক্ষ কোনো যোগ নেই।


এক সময় শুয়োরের শ্বাসযন্ত্রে রোগটির জন্ম হয়েছিল। পরে মানুষ, শুয়োর এবং পাখির ইনফ্লুয়েঞ্জার ভাইরাস একসাথে মিশে নতুন ভাইরাসের জন্ম দেয়। সেটাই মানুষের দেহে ছড়ানো সোয়াইন ফ্লুর কারণ। এখন এটি আর শুয়োরের থেকে ছড়ায় না। মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930