"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো ১ ব্যক্তির

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর ডানকুনিতে বাস থেকে নেমে শীঘ্র রাস্তা পার হওয়ার সময় প্রায় দশ চাকার একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ১ জন অজ্ঞাতপরিচিত ব্যক্তির। এদিকে ওই ব্যক্তির ব্যাগ থেকে আবার বান্ডিল বান্ডিল নগদ টাকাও পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ভিন্‌ রাজ্যের একটি বাস থেকে ডানকুনি হাউসিং মোড়ে নেমেই তড়িঘড়ি হাঁটা দেন। এরপর টিএন মুখার্জি রোড পার করতে গিয়েই ট্রাকের ধাক্কায় একেবারে পিষে যান। তবে ওই ব্যক্তির ব্যাগের ভিতর থেকে ৫০০ টাকার অসংখ্য নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। আর তার কোমরে থাকা গামছায়ও বাঁধা প্রচুর নোট ছিল।


ডানকুনি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এর পাশাপাশি ওই ব্যক্তির ব্যাগ থেকে যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলে তা খতিয়ে দেখার পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31