"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাসপাতালে আচমকা সাপের দেখা মিলতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ি সদর হাসপাতালে টেবিলের নীচে কুণ্ডলী পাকানো অবস্থায় একটি সাপ বসে থাকতে দেখে রোগী সহ হাসপাতালের কর্মীদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন যখন হাসপাতালের প্যাথলজি সেন্টারের বাইরে রোগীদের ভিড় উপচে পড়েছিল, তখন নির্দিষ্ট সময় মাফিক কর্মীরা সেন্টারের তালা খুলে ভিতরে ঢুকতেই বিশাল সাপ দেখে রীতিমতো শিউরে ওঠেন। আর চিৎকার করে ঘরের দরজা বন্ধ করেই বেরিয়ে আসেন। এরপর পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দেন। তারপর বিশ্বজিৎ দত্ত চৌধুরী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করতেই প্যাথলজি সেন্টারের কাজকর্ম শুরু হয়।


বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, “এটি একটি র‍্যাট স্নেক। খাবারের সন্ধান এসেছিল। উদ্ধার করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।” তবে এলাকাবাসীরা বলেন, “জলপাইগুড়ি-ধূপগুড়িতে এমনিতেই প্রচুর সাপ দেখা যায়। কিছুদিন আগেই হাসপাতালে এক জন চিকিৎসককে একটি সাপ কামড়ায়। এরপর ওই অবস্থাতেই সেই চিকিৎসক স্যালাইনের চ্যানেল হাতে রোগীদের চিকিৎসা করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728