"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৪৮ ঘন্টা পরই এবার পাকিস্তানের হ্যাকাররা জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করেছে। ‘টিম ইনসেন পিকে’ নামে ওই হ্যাকার গ্রুপ সেনা নার্সিং কলেজের ওয়েবসাইটটি হ্যাক করেছে। আর হ্যাক করার পর ওই ওয়েবসাইটে ঘৃণামূলক বক্তব্য লেখা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের নানা দেশ পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে। আমেরিকা সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষড়যন্ত্রীদের ছাড়া হবে না বলে হুঙ্কারও দিয়েছেন। জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। এছাড়া নয়া দিল্লিতে ভারত সরকার পাকিস্তান হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। আর ভারতে যে সমস্ত পাক নাগরিক ভিসা নিয়ে রয়েছেন, তাদেরও ফেরত যেতে বলা হয়েছে।


এই পরিস্থিতিতে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, যেহেতু, ওই প্রতিষ্ঠান স্বশাসিত। তাই তাদেরই ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে বিষয়টি জানাতে হবে। আর ওই টিম কম্পিউটারের নিরাপত্তার দিকটি দেখে। উল্লেখ্য যে, এর আগে ভারতে সাইবার হাটিম ইনসেন পিকের নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানী ও শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হানার অভিযোগ উঠেছে। এমনকি ২০২৩ সালে ভারতে জি-২০ সম্মেলনের আগে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটকেও টার্গেট করেছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728