"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগামী পাঁচ বছর পাওয়া যাবে না পদ্মার ইলিশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশঃ এবার বাংলাদেশ সরকার নিজেদের চাহিদার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে যে তাঁরা আগামী পাঁচ বছর ইলিশ রপ্তানি করবে না।

আজ সচিবালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মত্‍স ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এই কথা জানান। মন্ত্রী আরো জানিয়েছেন যে, “দেশের চাহিদা পূরণ করে তবেই বাইরে রপ্তানি হবে”।

মত্‍স্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডফিশের চলতি মাসের হিসাব অনুযায়ী বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ এখন বাংলাদেশে উত্‍পাদিত হচ্ছে। বাংলাদেশের পরই ইলিশ উত্‍পাদনে দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে রয়েছে মায়ানমার। আর তারপরই উৎপাদনের তালিকায় আছে ইরান, ইরাক, কুয়েত ও পাকিস্তান।


এদিকে ভারত, মায়ানমার এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলের ইলিশ মাছগুলির গড় ওজন মাত্র ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রামের মধ্যে।

ওয়ার্ল্ডফিশ, মত্‍স্য অধিদপ্তর ও মত্‍স্য গবেষণা ইনস্টিটিউটের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু পরিমাণের দিক থেকেই নয়, আকৃতিগত দিক থেকে বাংলাদেশের ইলিশ সর্বশ্রেষ্ঠ। গত ২০১৪ সালে এই দেশে ধরা পড়া ইলিশের গড় ওজন ছিল ৫১০ গ্রাম। তবে গত বছর এই ইলিশের ওজন বৃদ্ধি পেয়ে ৯১৫ গ্রাম হয়েছে। আর মত্‍স্য গবেষণা ইনস্টিটিউটের মতে চলতি বছর এই ওজন আরও বেড়ে ৯৫০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930