"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্ধ হয়ে যাচ্ছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের আউটডোর পরিষেবা

Share

নিজস্ব স্নবাদ্দাতাঃ নদীয়াঃ কলকাতার পাশাপাশি জেলার চিকিৎসকরাও পর পর করোনায় আক্রান্ত হচ্ছেন। এবার নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের স্পেশাল আউটডোর পরিষেবা কার্যত বন্ধ হতে চলেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত হাসপাতালের কমপক্ষে পাঁচ জন চিকিৎসক ও নার্স সহ বেশ কিছু স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল থেকেই স্পেশাল আউটডোর পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।


করোনা প্রিস্থিতির কারণে বিগত দিনেও এখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। এবার ফের চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে চলেছে। এরফলে সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়ে অসুবিধার সম্মুখীন হবেন।


এদিন হাসপাতাল সুপার জানান, “আমাদের পাঁচজন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার জন্য কিছুদিন স্পেশালিস্ট ওপিডি যেমন- আই, ইএনটি এগুলো বন্ধ থাকছে। কিন্তু জেনারেল আউটডোর, এমার্জেন্সি, ওটি খোলা থাকছে। তবে ম্যান পাওয়ার কম হওয়ার জন্য স্পেশাল আউটডোর বন্ধ রাখতে হচ্ছে। যদিও আশা করা যাচ্ছে শীঘ্রই আবার হাসপাতাল পরিষেবা সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে যাবে”।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31