অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার কাশীপুরে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিজয় পাসওয়ান। বয়স ৩৩ বছর। উত্তর চব্বিশ পরগণার জগদ্দলের ভাটপাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, বিজয় ওই শাড়ির কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর বিজয়কে তার সহকর্মীদের সাহায্যে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিজয়ের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। কিন্তু এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে কিভাবে তা পুলিশের তরফে ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি কারখানার কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









