"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

একবার পাতে পড়লে এঁচোড় পাতুরি, ভুলে যাবেন মাছের পাতুরি

Share

মিনাক্ষী দাসঃ পাতুরি মানেই আমরা জানি ভেটকি বা ইলিশ মাছের পাতুরি। কিন্তু যারা মাছ খান না তাদের জন্য এই দুই আমিষ পাতুরির মতো নিরামিষ পাতুরিও রয়েছে। যা স্বাদে আমিষ পাতুরিকেও হার মানাতে পারবে। আর এই পাতুরি হলো এঁচোড় পাতুরি। যা বাড়িতেই খুব সহজে তৈরী করা সম্ভব। এমনকি খেতেও দুর্দান্ত।

উপকরণঃ এঁচোড় ৫০০ গ্রাম, ৪টি কাঁচালঙ্কা চেরা, ৫ টেবিল চামচ নারকেল বাটা, ৩ টেবিল চামচ পোস্ত বাটা, ৩ টেবিল চামচ সরষে বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন-চিনি, ৫ টেবিল চামচ সরষের তেল ও প্রয়োজন অনুযায়ী কলাপাতা।

প্রণালীঃ প্রথমে এঁচোড়কে ডুমো ডুমো করে কেটে নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর এঁচোড়গুলি একেবারে মিহি করে বেটে নিয়ে এর মধ্যে একটি পাত্রে এঁচোড় বাটা, পোস্ত বাটা, সরষে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন-চিনি এবং সরষের তেল একসাথে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। যাতে তেলের ঝাঁঝ ঠিকঠাক ছড়িয়ে পড়ে।


তারপর কলাপাতা চৌকো করে কেটে নিয়ে গ্যাসে সেঁকে নিতে হবে। আর সেঁকে নেওয়ার পর প্রতিটি কলাপাতায় মিশ্রণ রেখে তার উপর একটি করে কাঁচা লঙ্কা রেখে ভালো করে কলাপাতা মুড়ে নিতে হবে। এরপর সুতো দিয়ে সেটা বেঁধে নিয়ে পাতুরি স্টিমে বসাতে হবে। তারপর প্রায় পনেরো মিনিট পর স্টিম থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930