"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আরজি করকাণ্ডে এবার সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল IPS ইন্দিরা মুখোপাধ্যায় ও তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশের দিক থেকে মিস হ্যান্ডলিং এবং গাফিলতি করার কারণে সাসপেন্ড করা হলো বলে খবর।

নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল নতুন করে খোলা হবে। সেই তদন্তের সঙ্গে যুক্ত এই তিন অফিসারকে আপাতত সাসপেন্ড করা হবে। বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হবে।

উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার মা বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন। তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। আরজি করের নির্যাতিতার মা ও বাবা নতুন সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছিলেন। নতুন করে যাতে এই ঘটনার ফাইল খোলা হয়, সে ব্যাপারে আবেদন জানিয়েছিলেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930