"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধ্বংসী আগুনে জ্বলে উঠলো তিলজলার একটি বহুতল

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা তিলজলার টালিখোলার মসজিদের কাছে একটি পাঁচতলার আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আর ৫ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর অগ্নিকাণ্ড এতোটাই ভয়াবহ যে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

দমকল বিভাগ খবর পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা যায়, আগুনের লেলিহান শিখার হাত থেকে বাঁচতে আবাসনের সকলেই বাড়ির বাথরুমের মধ্যে লুকিয়ে ছিলেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় পরে তাদের মৃত্যু হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031