মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার বারাসত পুরসভার কাউন্সিলরদের শো কজ নোটিস পাঠালেন পুরসভার এগজিকিউটিভ অফিসার। পুরসভার একাধিক কাউন্সিলরের পদত্যাগের পরিপ্রেক্ষিতে এবং পুরসভার কাজে অনুপস্থিত থাকার কারণে গত ৮ জুলাই তাঁদের শো কজ় নোটিস পাঠানো হয়। শো কজ়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বেশ কয়েকদিন আগে বারাসত পুরসভায় চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলর পদত্যাগ করেন। সেই পদত্যাগের পরেই পুরসভার বাকি তৃণমূল কাউন্সিলরদের মধ্যে হিড়িক পড়ে যায় পদত্যাগ করার। অভিযোগ, পুরসভায় একাধিক কাউন্সিলদের পদত্যাগের ফলে পরিষেবা ব্যাহত হয়। এর পর পুরসভায় সৃষ্টি হয় আংশিক অচলবস্থা। এলাকায় মানুষদের নাগরিক পরিষেবার প্রশ্নের মুখে পড়ে। এর পরেই চলতি মাসের ৮ তারিখ পুরসভার সব কাউন্সিলরদের শো কজ নোটিস পুরসভার এক্সিকিউটিভ অফিসার।

এই বিষয়ে বারাসতের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় জানান, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন কাউন্সিলরেরা। জনগণের ভোট পেয়ে জিতে তাঁদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে। কাজের ভয়ে এবং প্রবল চাপে পড়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের জন্যে তাঁরা পালিয়ে গিয়েছেন যা দুর্ভাগ্যজনক। সেই কারণেই পুরসভার ইও কাউন্সিলরদের শো কজ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here









