"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার অপরাধীদের শায়েস্তা করতে হাফ প্যান্ট মডেলকে হাতিয়ার করছে বিজেপি সরকার

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পরনে হাফপ্যান্ট। স্যান্ডো গেঞ্জি। কোমরে দড়ি বাঁধা। গরমে রোদ্দুরে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। চারপাশে ঘিরে রয়েছে পুলিশ। বাংলার রাস্তাঘাটে এখন ঠিক এই ছবিটাই দেখা যাচ্ছে। উত্তর হাওড়া হোক বা সাঁকরাইল। পুলিশের অ্যাকশনে এখন রীতিমতো কেঁচো হয়ে গিয়েছেন একসময়ের ডন কিংবা তোলাবাজিতে অভিযুক্তরা। দিন কয়েক আগেও যাঁরা ছড়ি ঘোরাতেন, যাঁদের হুমকিতে কেঁপে উঠত এলাকা, পুলিশকে পর্যন্ত হুমকি দিতেন, সেই তাঁদেরই এখন হাফ প্যান্ট পরে ঘোরাচ্ছে পুলিশ। বিজেপি সরকারের আমলে পুলিশের এই রূপ কিন্তু একেবারে নতুন।

উত্তর হাওড়ার রাস্তায় দেখা গেল হাফ-প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরে মাথা নিচু করে হেঁটে যাচ্ছে আকাশ সিং। তাঁকে ঘিরে রয়েছে কয়েজনজন পুলিশ কর্মী। আকাশ সিং আসলে একজন কুখ্যাত দুষ্কৃতী। এলাকার ‘ডন’ হিসেবে পরিচিত। ২০২১ সালে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ২০টিরও বেশি বোমাবাজি করা ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে আগেই গ্রেফতার করেছে। সমাজের অপরাধীদের কঠোর বার্তা দিতেই পরে আকাশকে মাথা ন্যাড়া করে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে রাজপথে ঘোরানো হল।

উত্তর হাওড়ার পর সাঁকরাইলে দেখা গেল রাস্তায় ঠিক একইভাবে হোমগার্ড শাহিন মোল্লা ওরফে সানিকে ওই হাফ প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে কোমরের দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে ট্রাফিক হোমগার্ডকে। জানা গিয়েছে, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের অতি ঘনিষ্ঠ এই হোমগার্ড। তোলাবাজির অভিযোগে গত ২৩ মে তাঁকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে। গতকাল তাঁকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সাঁকরাইল থানার পুলিশ যৌথভাবে তাঁকে কোমরে দড়ি পরিয়ে সাঁকরাইলের বেলতলা থেকে শুরু করে নলপুর পর্যন্ত হাঁটানো হয়। পুলিশের এই দাবাং রূপের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যবাসী।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930