"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ন’দিন কেটে গেলেও স্কুল থেকে বাড়ি ফেরেনি ৩ ছাত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর সেন্ট জোসেফ কনভেন্ট উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ তিন জন ছাত্রী। ন’দিন কেটে গেলেও তিন জন ছাত্রী বাড়িতে না ফেরায় বিদ্যালয়ের সামনেই অভিভাবকরা বিক্ষোভ দেখালেন।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, নিখোঁজ তিন ছাত্রীর মধ্যে দু’জনের বয়স ১৫ বছর ও এক জনের বয়স ১৬ বছর। অভিভাবকদের দাবী, “গত ৬ ই সেপ্টেম্বর থেকে মেয়েরা বিদ্যালয় যাওয়ার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না।” ন’দিন কেটে গেলেও এখনো মেয়েদের খোঁজ না পাওয়ায় অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।


এই বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে গেলে অভিভাবকদের বিদ্যালয়ে প্রবেশ করতেই দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষী নিখোঁজ ছাত্রীদের পরিবারের সদস্যদের মুখের উপরেই বিদ্যালয়ের দরজা বন্ধ করে দেন।


এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। আর বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিকেশি নগর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ অভিভাবকদের শান্ত করেন। পাশাপাশি পুলিশ নিখোঁজ ছাত্রীদের খোঁজে তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728