"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পিতার খুনের প্রতিশোধ নিতে মামাকে খুন করলো ভাগ্নি

Share

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ গতকাল ওড়িশার কালাহাণ্ডি জেলায় ৪৮ বছর বয়সী প্রবীণকে কুপিয়ে খুন করেছে সন্দেহভাজন মাওবাদীরা। আর দেহের পাশে পড়ে থাকা একটি পোস্টারে লেখা রয়েছে, “এক জন মাওবাদীর বাবার খুনের প্রতিশোধ নিতেই হত্যা করা হয়েছে।”

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, মৃতের নাম লালবতী মাঝি। কালাহাণ্ডির পাঁচকুলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার লালবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, লালবতীর ভাগ্নি কুনি মাওবাদী দলের সক্রিয় সদস্য।


লালবতী কুনির বাবাকে খুন করায় সেই প্রতিশোধ নিতেই তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে চিরে খুন করা হয়েছে। যা পোস্টারেও লেখা ছিল। যেখানে পুলিশকে খবর পাচার নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, ‘পুলিশকে মাওবাদীদের বিষয় খবর দিলে চরম পরিণতি হবে।’ পুলিশ অনুমান করছেন যে, পোস্টারটি সিপিআইয়ের (মাও) বংশধারা-ঘুমসুর-নাগাপলি বিভাগ প্রকাশ করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31