নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে পথ অবরোধ চললো। আপাতত আহত অবস্থায় বেনীমাধব মণ্ডল হাসপাতালে ভর্তি। বেনীমাধববাবু নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা।

অভিযোগ, বেনীমাধববাবু সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দীগ্রাম-হিজলী শরিফ রাজ্যে সড়কের ওপর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তখন তাকে কিছু যুবক বাঁশ, লাঠি ও লোহার রড নিয়ে বেধড়ক মারধর করে। অভিযুক্ত যুবকরা তৃণমূলের কর্মী বলেই বিজেপির দাবী। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে বিজেপি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালায়। বিজেপি নন্দীগ্রাম ৩ মন্ডল সভাপতি বটকৃষ্ণ দাসের বক্তব্য, “বাজার সংলগ্ন এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন কোনো দায়িত্ব নিতে চাইনি।”

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সামসুল ইসলাম জানান, “পথ অবরোধ হচ্ছে কি কারণে, জানি না। আমাদের চার জন ছেলে যাচ্ছিল। নমাজ পড়ে ফিরছিল। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে যায়। হঠাৎ করে তিন-চার ছেলে রাস্তার ধারে বসে মদ খাচ্ছিল। ওরাই অতর্কিতে হামলা চালিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here









