"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার নগ্ন দেহ

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার কৈখালিতে ফ্ল্যাট থেকে উদ্ধার এক জন মধ্যবয়স্ক মহিলার বিবস্ত্র দেহ। গতকাল রাতেরবেলাই ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতার নাম রানি সুরানা। কৈখালির সংহতি পার্ক এলাকার বাসিন্দা। এই ঘটনাকে ঘিরে ফ্ল্যাট চত্বরে চাঞ্চল্য তৈরী হয়।

জানা যায়, রানি দেবী যে ফ্ল্যাটে থাকতেন ওই দরজার নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখে প্রতিবেশীরা পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই মহিলার দেহ বিবস্ত্র অবস্থায় শৌচাগারে পড়ে আছে। হাতের শিরাও কাটা ছিল। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, রানি দেবী শিরা কেটে আত্মহত্যা করেছেন।


কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টি স্পষ্ট হবে। পুলিশ ঘটনার তদন্ত নেমে জানতে পারেন, গতকাল রাতেরবেলাই রানি দেবীকে ফ্ল্যাটের মালিক আহত অবস্থায় দেখেছিলেন। ফলে পুলিশ ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করতেই তিনি জানান, “ওই মহিলাকে শিরা কাটা অবস্থায় তিন তলার ফ্ল্যাটে যেতে দেখেছিলেন। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামাননি।”


কিন্তু রক্তাক্ত অবস্থায় দেখেও ফ্ল্যাটের মালিক পুলিশকে কোনো খবর দিলেন না কেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই মৃত্যু হলো কিভাবে? আর রানি দেবী বিবস্ত্রই বা ছিলেন কেন তা জানার চেষ্টা চলছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930