"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যাদবপুরে মুখ্যমন্ত্রীর মিছিলে দলে দলে হাজির নাগা সন্ন্যাসীরা

Share

রায়া দাসঃ কলকাতাঃ গেরুয়াকে অসম্মান করা হচ্ছে, দেশ-বিরোধী কার্যকলাপ চলছে। এই দাবী তুলেই আজ বিকেলে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুরে পথে নেমেছেন। যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও হাজির ছিলেন। পাশাপাশি সন্ন্যাসীরা স্বামী বিবেকানন্দের ছবি ও বাণী নিয়ে মিছিলে নেমেছেন। ‘গেরুয়া সম্মান যাত্রা’ শীর্ষক এই মিছিলে দলে দলে যোগ দিলেন নাগা সন্ন্যাসীরা। মূলত সাগরমেলার সময় যে সাধুদের উপস্থিতি চোখে পড়ে, তাঁরাই এদিন মিছিলের অংশ। তাঁরা বলছেন, “আমরা অষ্টধারী নাগা সন্ন্যাসীরা দেশের জন্য জীবনদান করেছি।” মিছিল শেষে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন।

গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড অবধি এই মিছিল হবে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছেই মিছিল শেষ হবে। মিছিলের পুরোভাগে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর পরণে রয়েছে গেরুয়া পোশাক। উপস্থিত রয়েছেন একাধিক বিজেপির নেতা-মন্ত্রী। যাদবপুরে এমন একটি মিছিলের প্রয়োজন পড়ল কেন? এই প্রশ্নের মুখে এক জন নাগা সন্ন্যাসী জানান, “গেরুয়া বসনকে অপমান করা হয়েছে। আমরা অষ্টধারী নাগা সন্ন্যাসীরা মুঘলদের আমলে অস্ত্র ধরেছি। ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছি। তবু কেন আমাদের অপমান করা হচ্ছে? কোনও বুদ্ধিজীবী, কোনও রাজনৈতিক নেতা প্রতিবাদ জানাননি। মুখ্যমন্ত্রী যে এই উদ্যোগ নিয়েছেন, তাই তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। ওঁর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।” কেউ কেউ দাবি করলেন, অপশক্তিকে দমন করতে, মহাশক্তিকে জাগ্রত করতে হবে, তাই এই গেরুয়া-মিছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930